স্বামীর হাতে নৃশংসভাবে খুন স্ত্রী!
- Oct 26, 2025
- 1 min read

ঘটনা রবিবার ভোরে আমতলী থানার অন্তর্গত রানির খামার ঝরঝরিয়া এলাকায়। জানা গেছে ওই এলাকার সেন্টু সরকার তার স্ত্রী আদরি সরকারকে প্রায়ই কারণে-অকারণে মারধর করত। ঠিক একই ভাবে সেন্টু সরকার শনিবার রাতেও অন্যান্য দিনের মতো তার স্ত্রী আদরী সরকারের সাথে ঝগড়া বিবাদ করে। রবিবার ভোরে স্থানীয় এলাকার লোকজন আদরি সরকারের মৃতদেহ পড়ে থাকতে দেখে দৌড়ঝাঁপ শুরু করে এবং আটক করে তার স্বামী সেন্টু সরকারকে। স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার ওসি পরিতোষ দাস সহ থানার অন্যান্য পুলিশ ও টি এস আর বাহিনী ঘটনাস্থলে দ্রুত ছুটে যায়। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে পশ্চিম জেলার পুলিশ সুপার আইপিএস নমিত পাঠক সহ আমতলীর এসডিপিও পারমিতা পান্ডে। পুলিশ ঘটনাস্থল থেকে আদরী সরকারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় পাশাপাশি সেন্টু সরকারকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। জানা গেছে আমতলী থানার পুলিশ এ ব্যাপারে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। এদিকে আদরী সরকারের মৃতদেহ ময়না তদন্তের পর তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে পাশাপাশি অভিযুক্ত স্বামী সেন্টু সরকারকে আমতলী থানার পুলিশ সোমবার আদালতে প্রেরণ করবে বলে থানা সূত্রে খবর। এই হত্যাকান্ড ে গোটা ঝরঝরিয়া এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে এবং এই ঘটনায় এলাকাবাসীদের তরফ থেকে দাবি উঠছে অভিযুক্ত স্বামী সেম টু সরকারের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে।



